2 জন পড়েছেন
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি মেহগনি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় উদ্যোগে চলতি মৌসুমে সারাদেশে একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা কৃষকদলের সভাপতি মো.নুরম্নজ্জামান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, ঢাকা মহানগর (উত্তর) কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আকতার হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরীফ জাকির হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা আহ্বায়ক উত্তম কুমার রায় এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিকসহ দলীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নূর আলম।
বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।