1 জন পড়েছেন
“কৃষিই সমৃদ্ধি” এবং “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তিনদিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে|
বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উদ্যোগে খামারবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম|
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ রিয়াজ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম|
এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক-কৃষাণী, ফলচাষি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলভিত্তিক পণ্য এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি সম্পর্কে অবগত হন|
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে ফল উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে| দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে ফল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ফল সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন|
বক্তারা আরও বলেন, ফল মেলার মাধ্যমে কৃষকদের মাঝে নতুন নতুন জাতের ফল চাষ, পরিচর্যা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে| একই সঙ্গে সাধারণ মানুষ দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন এবং ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত হবেন|
আগামী ২০ জুন পর্যন্ত চলমান এ মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির স্টলে নানা জাতের মৌসুমি ফল, উন্নত জাতের চারা, কৃষি প্রযুক্তি এবং কৃষিভিত্তিক তথ্যসেবা প্রদর্শন করা হচ্ছে|মেলারআয়োজক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়| আয়োজকরা মেলাটি সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন|