2 জন পড়েছেন
দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে|
ক্যাম্পে ৩০০জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয় এবং ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে|
৮ জুন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বোর্ডের হাট শাখা প্রাঙ্গণে ক্যাম্পের আয়োজন করা হয়| ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ¯^াস্থ্যসেবা প্রদান করা হয়| পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান| এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমš^য়ক অমল কুমার ধাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শংকর কুমার কুন্ডু (দিনাজপুর-১), এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শফিকুল ইসলাম (শফিক), এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. শফিকুল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আব্দুর রহিম, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) মো. খোরশেদ আলম, মো. আশরাফুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা|
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ¯^াস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ| চক্ষুজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে অনেক মানুষ অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন|
তারা আরও বলেন, ¯^াস্থ্যসেবার পাশাপাশি ব্র্যাক কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে| কর্মশালায় গবাদিপশুর নিরাপত্তা বীমা, শস্য নিরাপত্তা বীমা এবং কৃষির আধুনিকায়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়| এসব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের আর্থিক ঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে সহায়তা করা হচ্ছে| অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও সাধারণ মানুষের ¯^াস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন|