দিনাজপুরের বীরগঞ্জে বালতিতে রাখা পানিতে পড়ে সুফিয়ান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সুফিয়ান উপজেলার নিজপাড়া ইউনিয়নের ত্রিপুরাপাড়ার মোঃ বুলু মিয়ার ছেলে।
রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির টিউবওয়েলের পাশে প্লাস্টিকের বালতিতে পানি রাখা ছিল। শিশুটি ওই বালটির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বালটির পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন