দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।সোমবার (১২ অক্টোবর) দুপুরে জয়নন্দ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক মো. শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে সাফল্য অর্জনের প্রত্যাশা নিয়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন