দিনাজপুরের চিরিরবন্দরে ব্রিজ অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে আপন রায় নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানীযুগি গ্রামে বানীযুগি রেল ব্রিজের উপর এ দূর্ঘটনাটি ঘটেছে। আপন রায় উপজেলার অমরপুর ইউনিয়নের ছোট হাসিমপুর গ্রামের বড়ভিটা এলাকার অমল রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানীযুগি রেলওয়ে ব্রিজ অতিক্রম করার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন আপন রায়। এতে পা ও মাথায় গুরুতর আ'ঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন মানসিক প্রতিবন্ধী ছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন