1 জন পড়েছেন
ঠাকুরগাঁওয়ের জেলার মোটরসাইকেল চুরির হোতা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুস সালামকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় স্থানীয় শতাধিক লোকজন ও মোটরসাইকেলের মালিকসহ আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। পুলিশকে খবর দিলে সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মোটরসাইকেলের মালিক ফরহাদ জানান, আমার বাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল উদ্ধারের জন্য আব্দুস সালাম আমার কাছে ৩০ হাজার নেয়। সে ঠাকুরগাঁও জেলার শত শত মানুষের মোটরসাইকেল চুরি করে টাকার বিনিময়ে পরে ছেড়ে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূক্তভোগী সোহেল রানা নামে অভিযোগ করেন। আমার গাড়ী হারাইছিল ৪৫ হাজার টাকা নিয়ে বের করে দিয়েছে আ.লী নেতা আব্দুস সালাম।
ভূক্তভোগী সাহেরুল ইসলাম জানান, আমার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার বাবদ ৫১ হাজার টাকা নেয়।
ভূক্তভোগী শাহজাহান নামে আরেকজন জানান, গত ২ বছর আগে ৬৫ হাজার টাকা দিয়ে পালসার একটি গাড়ী উদ্ধার করেছি আব্দুস সালামের মাধ্যমে ।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামী করে আরও কয়েকজনের নামে এজাহারনামীয় নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২, ধারা ৪৫৭/৪৬১/৩৮০প্যানেল কোড ।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত রাতে মহিষমারী একটি বাশঝাড় থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ আব্দুস সালামকে আটক করা হয়। আজ দুপুরে তাকে ঠাকুরগাঁও আলাদতে প্রেরণ করা হয়েছে।