1 জন পড়েছেন
"এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর। লেনদেন হচ্ছে ক্যশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই শেস্নাগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ক্যাশলেস ক্যাম্পেইন উপলÿে ৩ দিন ব্যাপী বাংলা কিউআর সম্প্রসারন ও সচেতনতামুলক ক্যাম্পেইন এবং গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
২৬ জুলাই ২০২৬ রবিবার দিনাজপুর শহরের জেল রোডস্থ প্রাঙ্গনে পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে এসব কর্মসুচী অনুষ্ঠিত হয়। এর আগে বর্নাঢ্যর্ যালী শহর প্রদÿিন করে।
মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্ত্মরে দৃঢ়প্রতিজ্ঞ উলেস্নখ করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভঙ্গুর অর্থনীতি পুনরম্নদ্ধার, দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেশের আর্থিক খাত ও ব্যাংক ব্যবস্থাকে নিরাপদ ও শৃঙ্খলিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে দেশ ও জনগনের উন্নয়নে ভুমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে নগদ লেনদেন কমিয়ে, বাংলা কিউআর ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, অঞ্চল প্রধান, রংপুর জোন এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলতাপ হোসেন, পূবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রংপুরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান, এডিসি ডিভিশন, আঞ্চলিক কার্যালয় রংপুর জোন এর রিজিওনাল ইনচার্জ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোঃ আসাদুজ্জামান খান বলেন, আমাদের মুল লÿই হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ গড়া। যেই বাংলাদেশ খুব সহজে গ্রাহকরা লেনদেন করতে পারবে। পকেটে টাকা না থেকেও ক্যাশলেস এর মাধ্যমে সকল ধরনের সুযোগ পাওয়া যাবে। একটি কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে সব ধরনের কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করতে ক্যাশলেস গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে। ÿুদ্র ব্যবসায়ী থেকে শুরম্ন করে সাধারণ গ্রাহক-সবার জন্য কিউআর ভিত্তিক লেনদেন সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী একটি সমাধান। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় পূবালী ব্যাংক ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক এবং নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রম্নতিবদ্ধ।
অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ডেপুটি জুনিয়র অফিসার গায়ত্রী রানী বর্মা। কোরআন তেলোয়াত করেন পূবালী ব্যাংক দিনাজপুর শাখার সিনিয়র অফিসার আবু সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক দিনাজপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহজাবিন জাহান, মতবিনিময় সভা শেষে গ্রাহকদের মাঝে কিউআর কোড হস্ত্মান্ত্মর করেন প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। শেষে শান্ত্মির প্রতিক পায়রা অবমুক্ত করা হয়।