1 জন পড়েছেন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত্ম সুরক্ষার পাশাপাশি সীমান্ত্মবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। বিজিবি দেশের সীমান্ত্মবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সীমান্ত্মবর্তী এলাকার যুবসমাজ দেশের মানবসম্পদের একটি গুরম্নত্বপূর্ণ অংশ।তাদের কর্মদক্ষতা, আত্মনির্ভরশীলতা ও ইতিবাচক মানসিকতার বিকাশ কেবল ব্যক্তিগত উন্নয়নই নয়, বরং পরিবার, সমাজ এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্যও অত্যন্ত্ম গুরম্নত্বপূর্ণ। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্ত্মর করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এই ধারাবাহিকতায় ২৭ জুলাই হতে ২০ আগস্ট পর্যন্ত্ম দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপেস্নক্সে সীমান্ত্মবর্তী এলাকায় বসবাসরত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। উক্ত প্রশিক্ষণে সর্বমোট ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। ২৭ জুলাই এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলস্নাহ আল মঈন হাসান এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনকালীন বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিজিবি দিনাজপুর সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, জনাব মোঃ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বিরল, অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান, জুনিয়র কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলস্নাহ আল মঈন হাসান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত্ম অঞ্চলের যুবসমাজকে দক্ষতা ও সচেতনতায় সমৃদ্ধ করে গড়ে তোলা হলে তারা মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরম্নত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাছাড়া জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সীমান্ত্মবর্তী এলাকার যুবসমাজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজ বাস্ত্মব জীবনে এই প্রশিক্ষণের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অবদান রাখবেন।