Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আমার প্রতিজ্ঞা” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আমার প্রতিজ্ঞা” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ মে) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে সিডিপির হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকপাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শমশের আলী, গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, শিশু পরিষদ সভাপতি বিভা কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু সুরক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের মাঝে আত্মসুরক্ষার আত্মবিশ্বাস তৈরি করা। বিভিন্ন আলোচনা, প্রতিজ্ঞা পাঠ ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলা হয়।
কোন ভিডিও পাওয়া যায়নি