2 জন পড়েছেন
শিক্ষার্থীদের মাঝে হজের ধর্মীয় চেতনা, শিক্ষা ও নিয়মকানুন বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী প্রতীকী হজ প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর শাখার উদ্যোগে এই ব্যতিক্রমী মক হজ (ঝণগইঙখওঈ ঐঅঔঔ) বা প্রতীকী হজ কর্মশালার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্লে শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. রাকিবুল ইসলাম।
হাবিপ্রবি’র সাবেক প্রক্টর ড. সামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার এভিপি এ.বি.এম. আব্দুল বাতেন এবং দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আযাদ।
দিনব্যাপী এই উৎসবমুখর ও শিক্ষণীয় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর শাখার এক্সিকিউটিভ সেক্রেটারি সোহেল রানা। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির ভিপি মোছাঃ রাওফাত জাহান, একাডেমিক কো-অর্ডিনেটর মোছাঃ সাদিয়া আফরিন এবং মোঃ নাজমুল হক।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা হজের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে অনুপ্রাণিত করবে।