4 জন পড়েছেন
নতুন আঙ্গিকে ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুর শহরে যাত্রা শুরু করেছে ‘ডেইলি শপিং’| ১৬ জুন বিকেলে শহরের সুইহারী -চৌরঙ্গী মোড় এলাকায় সোনালী ব্যাংকের নিচে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘ডেইলি শপিং’-এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর নবী| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ¯^ত্বাধিকারী মোঃ সাঈদ চৌধুরী|
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মকসেদুল ইসলাম টুটুল, পৌর বিএনপির ৬ ন¤^র ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল খান জন্স, এজিএম মোঃ আকবর হোসেন, এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা|
উদ্বোধনী উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফারের আয়োজন করা হয়েছে| ৯৯৯ টাকার কেনাকাটায় ক্রেতারা বিনামূল্যে পেয়েছেন প্রাণ চিনিগুড়া চাল (১ কেজি) এবং ৪৯৯ টাকার কেনাকাটায় পেয়েছেন ১ লিটার ইউএইচটি মিল্ক| এসব অফারে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়|
এছাড়া উদ্বোধন উপলক্ষে ৭ দিনব্যাপী বিশেষ ছাড় ও ফ্রি অফার ঘোষণা করা হয়েছে| বিভিন্ন পণ্যে মূল্যছাড়, একটি কিনলে একটি ফ্রি এবং বিশেষ উপহারসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা| কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে সাপ্তাহিক বিশেষ অফার চালু থাকবে|
প্রতিষ্ঠানের ¯^ত্বাধিকারী মোঃ সাঈদ চৌধুরী বলেন, “ডেইলি শপিং-এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটাকে সহজ, সাশ্রয়ী ও ¯^াচ্ছন্দ্যময় করা| এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পাওয়ার সুবিধার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য|
উদ্বোধনের দিন কেনাকাটা করতে আসা অনেক ক্রেতাই সন্তোষ প্রকাশ করেন| তারা জানান, বাজারে প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি বিভিন্ন ছাড় ও উপহার পাওয়ায় তাদের খরচ কমছে| সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন| নগরবাসীর জন্য সাশ্রয়ী ও আধুনিক কেনাকাটার নতুন ঠিকানা হিসেবে ‘ডেইলি শপিং’ সফলতা অর্জন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন|