3 জন পড়েছেন
দিনাজপুরে পক্ষ কালব্যাপি বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে মেলা মাঠে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেলা অংশগ্রহণকারী নার্সারি মালিকদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ফলদ গাছের মধ্যে রয়েছে- দেশী-আম, জাম, লিচু কাঁঠাল, পেয়ারা, কমলা, জাম্বুরা, কালো জাম, লটকন, নারিকেল ইত্যাদি।
বিদেশি ফলের মধ্যে রয়েছে-রাম্বুটান, এভোকাডো, ডুরিয়ান, গামলেছ কাঠাল, সাদা জাম, ডালিম ও লংগান।
বনজ গাছের মধ্যে রয়েছে-
মেহগুনি, গামার, সেগুন, আকাশমনি, শিশু
ইত্যাদি।
ওষধি গাছের রয়েছে-অর্জুন, হরতকি, বহেরা,
আমলকি, শিমুল ইত্যাদি।
শোভাবর্ধনকারি বৃক্ষ এগলোনিমা, ক্যাকটাস, সেকুলাইন্ট, ড্রেসিনা, মনস্ট্রা, অর্কিট, হয়া, বল কামিনী/ সুগন্ধি থাই কামিনী, নার্গিস, পলাশ, বেলী, জুঁই, চামেলী, শিউলি, গোলাপ, হৈমন্তি, রঙ্গন, ক্যামেলিয়া, মন্ডিভিলা, মৌচন্ডা, করবি, এলামন্ডা, রেড রাবার প্রান্ট, পাতাবাহার ইত্যাদি।
মেলা অংশগ্রহণকারি মেটাল বায়োটেক নার্সারীর ম্যানেজার মোঃ মাহমুদুন্নবী জানান, তাদের নার্সারিতে ফলদ, বনজ ও ওষধিসহ প্রায় সাত শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে। তিনি জানান, মেলায় মোটামুটি ভাল বিক্রি হয়েছে।
বেস্ট কেয়ার এগ্রো নার্সারির ব্যবস্থাপনা পরিচালক সাইফুর ইসলাম জানান, তার নার্সারিতে প্রায় ৩ হাজার ২ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা আছে। এর মধ্যে মেলায় প্রায় এক হাজার প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে।
মেলায় বিএডিসি নার্সারি, মেটাল বায়োটেক নার্সারি, বেস্ট কেয়ার এগ্রো নার্সারি, কসবা নার্সারি, ব্র্যাক নার্সারি, সবুজ নার্সারি, ইলিয়াস নার্সারি, রানা নার্সারিসহ ৩০টি নার্সারি অংশগ্রহণ করে।