Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
সারের সিন্ডিকেট ভেঙে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দিনাজপুরের ডিলাররা। একই সঙ্গে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন চলে প্রায় এক ঘণ্টা। পরে ডিলাররা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সমন্বিত নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে সার কিনতে পারবেন এবং বাজারে কোনো অসাধু সিন্ডিকেট থাকবে না। তারা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সারের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএডিসির ডিলাররা কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তবে বর্তমানে বিএডিসির ডিলাররা ইউরিয়া এবং বেসরকারিভাবে আমদানিকৃত নন-ইউরিয়া সারের বরাদ্দ পাচ্ছেন না। এই বরাদ্দগুলো শুধুমাত্র বিসিআইসি ডিলাররা পাওয়ায় বাজারে একচ্ছত্র আধিপত্য ও সিন্ডিকেট তৈরি হচ্ছে।বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। একদিকে যেমন সারের সংকট তৈরি করা হচ্ছে, অন্যদিকে কৃষকদের চড়া দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে। এতে ফসলের উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে যা কৃষকদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিএডিসি ডিলাররা দীর্ঘ সময় ধরে এই বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।বক্তব্যকালে ডিলাররা আরও জানান, বিএডিসি ডিলারদেরও ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সার সরবরাহের অনুমতি দিলে প্রান্তিক কৃষকরা এক স্থান থেকেই সব ধরণের সার সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এই বৈষম্য দূর করার লক্ষ্যে গত বছরের নভেম্বরে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটি একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করেছিল। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হলে সিন্ডিকেট বিলুপ্ত হওয়ার পাশাপাশি প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। ঘোড়াঘাট থেকে আসা বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুরের তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জের মো. আখতারুজ্জামান এবং ফুলবাড়ীর মো. তহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের প্রতিনিধি ও সাধারণ কৃষকরা এই কর্মসূচিতে অংশ নেন। জনস্বার্থে এই নীতিমালা দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সারের সিন্ডিকেট ভেঙে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দিনাজপুরের ডিলাররা। একই সঙ্গে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কোন ভিডিও পাওয়া যায়নি