3 জন পড়েছেন
দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ঐতিহ্যের ধারক| বিএনপি সরকার গঠন না করলে হাজার বছরের বাঙালি সংস্কৃতির ধারা ব্যাহত হতো, অথবা সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হয়ে পড়তো| তিনি বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত ও মুক্ত রাখতে গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য| নতুন প্রজন্মকে মানবিক, দেশপ্রেমিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই| এ ক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে|
রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শতবর্ষী সৃজনশীল প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
তিনি আরও বলেন, দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে দিনাজপুর নাট্য সমিতি নাট্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে| এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন|
নাট্য সমিতির নিজ¯^ মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়| ¯^াগত বক্তব্য রাখেন নাট্য সমিতিরি সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু|
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের ¯^ীকৃতি¯^রূপ তিন জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব যথাক্রমে— অভিনেতা পুলক দাস গুপ্ত (মরণোত্তর), নাট্য নির্দেশক, অভিনেতা ও সংগঠক অধ্যাপক মতিয়ার রহমান সরকার (মরণোত্তর) এবং নাট্য ও সঙ্গীত শিল্পী সন্ধ্যা দাসকে ‘দিনাজপুর নাট্য সমিতি সম্মাননা-১৪৩৩/২০২৬’ প্রদান করা হয়|
প্রয়াত পুলক দাস গুপ্ত’র পক্ষে সম্মাননা গ্রহন করেন তার বড় মেয়ে শ্রাবনী দাস গুপ্ত| তাকে উত্তরীয় পড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন নাট্য নির্দেশক মাহমুদুন্নবী নয়ন (নয়ন বার্টেল)| প্রয়াত মতিয়ার রহমান সরকার এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছেলে মোস্তাফিজুর রহমান রুপম| তাকে উত্তরীয় পড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন সমিতির নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা| সন্ধ্যা দাসকে উত্তরীয় পড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন সমিতির সহ-সাধারণ সম্পাদক কামরুল হুদা হেলাল|
সম্মাননা প্রাপ্তদের পরিচিতি পাঠ করেন নাট্য সমিতির পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য ড. মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক সেখ ছগীর আহাম্মদ কমল এবং কার্যকরি সদস্য মীর শিরীন আকতার পারভীন|
সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করেন প্রয়াত পুলক দাস গুপ্ত’র তার বড় মেয়ে শ্রাবনী দাস গুপ্ত এবং মতিয়ার রহমান সরকার এর ছেলে মোস্তাফিজুর রহমান রুপম|
এরপর আলোচনা সভায় অংশ নেন নবরূপীর সহ-সভাপতি নাজমুল হক, উদীচী দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ, ˆবকালীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক| অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অনুষ্ঠান সম্পাদক হারুন উর রশিদ| ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির নাট্যাধক্ষ্য তরিকুল ইসলাম|
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি নাট্য চর্চায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক সুনাম অর্জন করে চলেছে| পেয়েছে শিল্পকলা পদক| প্রাচীন এই সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুর্বসুরি নেতৃত্বের ধারাবাহিকতা ও কলাকুশলী-নাট্য নিদের্শকদের শিল্পের প্রতি একনিষ্ঠতা ও দীর্ঘ পরিশ্রমের ফসল| এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে| এছাড়াও দিনাজপুর নাট্য সমিতি এ সময়ের মধ্যে “শিশু-কিশোর নাট্যোৎসব” করে বড় ধরনের একটি মাইল ফলক সৃষ্টি করেছে| বেশকিছু শিশুতোষ নাটক মঞ্চস্থও হয়েছে|
আলোচনা শেষে শিশু শিল্পীদের অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদান এবং শিশু শিল্পীদের একক অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচি সমাপ্ত করা হয়|
আলোচনার শুরুতে প্রধান অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন, উদীচীর শিল্পীদের সঙ্গীত পরিবেশন এবং নৃত্য বিতান শিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়| এরপর প্রধান অতিথিকে উত্তরীয় এবং ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম| প্রদীপ প্রজ্জ্বলনের সময় নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল নাট্য সমিতির পরিচালনা পরিষদের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু শিল্পীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন|
এর আগে সকালে সমিতি গৃহে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়|