1 জন পড়েছেন
দিনাজপুর পৌরসভার পুষ্টিমান বৃদ্ধিকরণ কর্মপরিকল্পনার সমš^য় ও বাস্তবায়নের লক্ষ্যে পুষ্টি কার্যক্রম সমš^য়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ˆত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার বিকেলে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং সাসটেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ) বাংলাদেশের সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের সমš^য়ে এই সভা অনুষ্ঠিত হয়| এ সভায় ২৯ জন সরকারি, বেসরকারি, পুষ্টি বিশেষায়িত সংস্থা, সাংবাদিক, সুশীল সমাজ, যুব ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন|
দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় ¯^াগত বক্তব্য রাখেন নাইস প্রকল্পের ব্যবস্থাপক মোশফিকুল আলম তালুকদার|
সভায় নাইস প্রকল্প ও দিনাজপুর পৌরসভার সমš^য়ে বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করা হয়| কমিটির সকল সদস্যদের ¯^ ¯^ সংস্থার বছরব্যাপী পুষ্টি কর্ম পরিকল্পনার পর্যালোচনা করা হয় এবং কর্মপরিকল্পনার কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন ও পরিকল্পনা শীর্ষক আলোচনা হয়|
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি, নিউট্রিশন ক্লাবের সদস্য এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, দিনাজপুর ভোক্তা অধিকারের সহকারী-পরিচালক, সিভিল সার্জন অফিসের সিনিয়র ¯^াস্থ্য ও শিক্ষা অফিসার, দিনাজপুর নিরাপদ খাদ্য অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, ও জেলা মৎস্য কর্মকর্তা সহ প্রমূখ ব্যাক্তিবর্গ|
সভাপতির বক্তব্যে মো. রিয়াজ উদ্দিন বলেন, "আমাদের নিজ দায়িত্বে এই কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে| প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠান কিংবা সংস্থার সহযোগিতা নিতে হবে| বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়ে পৌরসভার সাথেও আপনারা সমš^য় করতে পারেন, পৌরসভা সব সময় এই বিষয়ে পাশে থাকবে এবং এর মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন| সভাটির সঞ্চালনায় ছিলেন সোহেল আহমেদ, মাঠ সমš^য়ক, নাইস প্রকল্প, এসএএফ বাংলাদেশ|