1 জন পড়েছেন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং সহ-সভাপতি হিসেবে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ˆসয়দ জাহাঙ্গীর আলম-কে মনোনয়ন প্রদান করেছে ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়|
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৫জুন ¯^াস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ¯^াস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে|
¯^াস্থ্যসেবা বিভাগের সরকারি ¯^াস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের তথ্য জানানো হয়|
সরকারি ¯^াস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন|
প্রজ্ঞাপনে বলা হয়--দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের মনোনয়ন প্রদান করা হয়েছে|
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে থাকে| হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ|
মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং সংসদ সদস্য ˆসয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে| বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে|
দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল| তাই নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল|
নতুন সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, হাসপাতালের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তাদের অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি-তে সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি (মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও দিনাজপুর মেডিকেল কলেজের সহ-সভাপতি এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সভাপতি ˆসয়দ জাহাঙ্গীর আলম (সংসদ সদস্য, দিনাজপুর-৩) মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ|
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে জিয়া হার্ট ফাউনেন্ডশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান|
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে আপনাদের মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত| আপনাদের এই যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের ¯^াস্থ্যসেবা নিশ্চিতকরণে এক অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি|
ড্যাবের অভিনন্দন
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের নবগঠিত ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি (মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও দিনাজপুর মেডিকেল কলেজের সহ-সভাপতি এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সভাপতি ˆসয়দ জাহাঙ্গীর আলম (সংসদ সদস্য, দিনাজপুর-৩) মনোনীত হওয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে|
এক যৌথ অভিনন্দন বার্তায় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. মো. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক (জিয়া) বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে, আপনাদের দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও বেগবান ও উন্নত হবে| এই অঞ্চলের সাধারণ মানুষের মানসম্মত ¯^াস্থ্যসেবা নিশ্চিতকরণে হাসপাতালটি এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস|