Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেছেন, দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর নির্ভুল তথ্যভা-ার গড়ে তোলার কোনো বিকল্প নেই।
দিনাজপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেছেন, দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর নির্ভুল তথ্যভা-ার গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, কোর রোড নেটওয়ার্ক, সড়ক অ্যাসেট ও তথ্য যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক, নির্ভরযোগ্য এবং হালনাগাদ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং কার্যকর বাস্ত্মবায়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশিস্নষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের তথ্য সংগ্রহ ও যাচাইকরণে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের আন্ত্মরিক সহযোগিতা কামনা করেন।
কোন ভিডিও পাওয়া যায়নি