দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের মাজিদিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে ‘ওলামায়ে দেওবন্দের আদর্শ, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সেমিনারটি শুরু হয়। এতে ওলামায়ে দেওবন্দের আদর্শ, ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও দ্বীনি খেদমতে তাঁদের ঐতিহাসিক অবদান নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন হাসারপাড়ার মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ (দা. বা.)।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়ার জামিয়াতুর রশিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শফি কাসেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল-আজিজিয়া, বাংলাহিলির নায়েবে মুহতামিম মাওলানা ওয়াহাব সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মাহমুদুল আলম (দা. বা.)।
সেমিনারে ওলামায়ে দেওবন্দের ধর্মীয় চিন্তাধারা, ইসলামী শিক্ষার প্রসার, দ্বীনি প্রতিষ্ঠান গঠন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও ঐতিহ্য তুলে ধরা এবং দ্বীনি শিক্ষার চর্চা আরও জোরদার করার গুরুত্ব আলোচনায় স্থান পায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন