5 জন পড়েছেন
দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বোন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী, দিনাজপুরের উন্নয়নের কান্ডারি খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে|
১৪ জুন দিনাজপুর শহরের পুলহাট কসবাস্থ আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল| বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি|
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ এর সঞ্চালনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুর নবী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব, আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি নুর ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, সদস্য রবিউল আলম বাবু, মোর্শেদুর রহমান প্রমুখ|
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খুরশীদ জাহান হক (চকলেট আপা) বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে| এ ছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়| এ ছাড়াও আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল সদস্য ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়| দোয়া পরিচালনা করেন আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান মোহতামিম মাও: মোঃ নুর আলম|