2 জন পড়েছেন
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচালক ও এক ব্যবসায়ীর ছেলের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় তিনঘণ্টা অবরোধ করে রাখেন ট্রাক শ্রমিকেরা। এতে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্ত্মিতে পড়েন যাত্রীরা। পরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় উভয় পÿের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১ টার দিকে ফুলবাড়ী পৌরএলাকারঢাকা মোড়ে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে অবরোধ শুরম্ন করেন ট্রাক শ্রমিকেরা। বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একটি ট্রাকে ঢাকার সিটি কোম্পানি থেকে গো-খাদ্য ও মুরগির খাদ্য নিয়ে ফুলবাড়ী পৌর বাজারের চেন্টু-মেন্টু স্টোরে আসে। এ সময় গুদামের অবস্থান দেখিয়ে দেওয়া নিয়ে ট্রাক চালক আল আমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলের বাক্বিত-া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৫জুলাই) দুপুরে ট্রাক শ্রমিকেরা পৌর শহরের ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেন। এতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির সভাপতি অধ্যÿ খুরশিদ আলম মতির নির্দেশে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারম্নক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল উভয়পÿের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যস্থতায় বিরোধের সমাধান হলে বিকেল ৪টার দিকে ট্রাক শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
আলোচনায় ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি মানিক ম-ল ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
ট্রাক শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মানিক ম-ল বলেন, দুপÿের সাথে কথা বলে মধ্যেস্থ্যতা হলে তিনঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যÿ খুরশিদ আলম মতি বলেন, ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার জন্য থানার এক এসআইকে ফোনে জানিয়েছিলাম। কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি। আপস না হলে থানায় মামলা নিয়ে আইন অনুযায়ী বিচার হতো। কিন্তু মামলা না করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্ত্মিতে ফেলা বেআইনি।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআব্দুল লতিফ বলেন, "বিষয়টি আপস করার প্রতিশ্রম্নতিতে আলোচনা হয়েছিল। পরে আপস না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।পরে দুপÿের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।