4 জন পড়েছেন
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|
১৭ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়|
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ| তাদের রক্ষা করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে| মাদক একটি জাতিকে ধ্বংস করে| তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে|”
তিনি আরও বলেন, মাদকসেবী, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো আপস নেই| এসব অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে| একই সঙ্গে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি|
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. নবিউল ইসলাম, সহসভাপতি নজমুল হক নাজিম ও আব্দুল মজিদ মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, বিএনপি নেতা দারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব এবং যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন লিটন|
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান|
এর আগে সকাল সাড়ে ১০টায় থানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়| ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান ও অধ্যক্ষ খুরশিদ আলম মতির নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়| সেখানে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়|