Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুরে বদরগঞ্জে এনামুল হকের বিরুদ্ধে যমুনেশ্বরী নদীর বালু প্রকাশ্যে লুট করার অভিযোগ উঠেছে। এতে নদীর অব্যাহত ভাঙ্গনে আবাদি জমির বিলীন হওয়ার পথে।
রংপুরে বদরগঞ্জে এনামুল হকের বিরুদ্ধে যমুনেশ্বরী নদীর বালু প্রকাশ্যে লুট করার অভিযোগ উঠেছে। এতে নদীর অব্যাহত ভাঙ্গনে আবাদি জমির বিলীন হওয়ার পথে।পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।বৃহস্পতিবার ৯ জুলাই সরজমিনে যেয়ে দেখা যায় রাজরামপুর নাওপাড়া গ্রামে কোল ঘেষে যমুনেশ্বরী নদীতে বিএনপি নেতা এনামুল হকের ড্রেজার মেশিন নদীর মাঝখানে বসিয়ে বালু উত্তোলন করছেন।ঘটনাস্থলে দেখা যায় প্রায় অর্ধ কোটির টাকার মত বালু নদী থেকে উত্তোলন করে কৃষি জমির উপরে জমাট করে রাখা হয়েছে। জমাট করা বালু পরে উপজেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন সাবেক বিএনপি নেতা।ঘটনাস্থলে উপস্থিত ১৫ টি বালু লোড করতে দেখা যায়। স্হানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন লক্ষাধিক টাকার বালু এনামুল হক এক ব্যাক্তি বিক্রি করছেন। পুলিশ আসে কিন্তু অজ্ঞাত কারণে আবার চলেও যায় কিছুক্ষন পর।পাশে আরেকটি বালুর পয়েন্ট চালাচ্ছেন সব্বুর আলী, মোয়াজ্জেম ও লিমন।তারাও প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধভাবে বালু উত্তোলন করে আয় করছেন। বালু ও মাটি বহনকারী গাড়িগুলো গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এবং ধুলায় আচ্ছন্ন হচ্ছে গ্রামীণ পরিবেশ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রাক্টর চলক বলেন, ভাই আমরা প্রতি গাড়ি চালিয়ে ১০০ থেকে ২০০ টাকা পাই।আর বাকি টাকা খায় যারা মাটি ও বালু বিক্রি করছে।
কোন ভিডিও পাওয়া যায়নি