Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফার্ম মালিক মাহাবুব আলমের দাবি কেউ হয়তো শত্রুতাবশত ফার্মের পিছন দিক থেকে এই আগুন লাগানোর কাজটি করেছে। আগুনে আমার ফার্মে থাকা মুরগী ও অন্যান্য মালামালসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে মধ্যরাতে একটি মুরগীর ফার্মে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ফার্ম মালিকের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফার্ম মালিকের নাম মাহাবুব আলম (৬০)। সে উপজলার ৭নং বিজোড়া ইউপি’র জুগিহারি গ্রামের মৃতঃ আমীর আলীর ছেলে। সে বিরল বাজারের একজন প্রতিষ্ঠিত মুরগী ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ফার্ম মালিক মাহাবুব আলমের বিরল পৌর শহরের শংকরপুর এলাকার বিরল-ধুকুরঝাড়ী পাকা সড়কের পাশে থাকা মুরগীর ফার্মে হঠাৎ করেই আগুন লেগে ফায়ার সার্ভিস আসার পূর্বেই সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
ফার্ম মালিক মাহাবুব আলম জানান, আগুনে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ফার্মে যে নিরাপত্তা ছিল, তাতে করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে না। কেউ হয়তো শত্রুতাবশত ফার্মের পিছন দিক থেকে এই আগুন লাগানোর কাজটি করেছে। আগুনে আমার ফার্মে থাকা মুরগী ও অন্যান্য মালামালসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল।
কোন ভিডিও পাওয়া যায়নি