1 জন পড়েছেন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে|
বুধবার ১০জুন সকাল ১১ টায় উপজেলা ক্যাম্পাস থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়| বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে|
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিদা হক, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি সহ আরো অনেকে|
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ| সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ কর্মসূচির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, ¯^াস্থ্যকর ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়|
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে| এর মাধ্যমে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে|