Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার আটগাও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার আটগাও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আটক যুবককে পুলিশকে সোপর্দ করেন স্থানীয়রা। আটক রহিম ঋষি পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋষির ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার মালগাও গ্রামে জনি মাস্টার লিজ নেওয়া একটি লিচুর বাগান পাহারা দিতেন রহিম ঋষি। সকালে শিশুটি লিচুর বাগানে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে গিয়ে এক থোকা লিচু দেন। পরে ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশে লোকজন এসে উদ্ধার করে।
কোন ভিডিও পাওয়া যায়নি