বেকার তরুণ-তরুণীদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ।
সংযোগ ফাউন্ডেশনের সহযোগিতায় ও আইটি ভ্যানিলার আয়োজনে শহরের মুন্সিপাড়ায় চলছে এ প্রশিক্ষণ। প্রথম ধাপে অংশ নিয়েছেন ৩০ জন নারী-পুরুষ।
প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, অনলাইন ব্র্যান্ডিং ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে।
আইটি ভ্যানিলার পরিচালক আল মাসুদ জানান, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা অনলাইন প্ল্যাটফর্মে কাজের সুযোগ পেয়ে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে এ প্রশিক্ষণ।
প্রথম ধাপের প্রশিক্ষণ চলমান থাকলেও দ্বিতীয় ধাপের জন্য আগ্রহীদের আবেদন নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন