বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় স্টেশন রোডস্থ দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া।
মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আহবায়ক যুগ্ম আহবায়ক মারুফ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডঃ সাদিব গোলাম বিন নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার আহবায়ক সদস্যসচিব ইমরুল হাসান রাজিব, সদস্য প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ হোসেন সুমন, মোঃ আসলাম হোসেন,
মোঃ নয়ন প্রমূখ।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ সংগঠনের কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটি নিম্নরুপ-আহবায়ক মারুফ নুরুন্নবী চৌধুরী, সদস্যসচিব ইমরুল হাসান রাজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক সবুজ আহমেদ, জাকিউল আলম শাহিনুর, ওয়াহেদ সাদিদ তুহিন, নওরিন লিগান, মোঃ হারুন অর রশিদ, অলিউর রহমান শোভন, শেখ সাদিকুল ইসলাম সোহাগ, এডঃ সাদিব গোলাম বিন নাছের, মোঃ মিন্টু হোসেন, এএসএম মমিনুর রশিদ, শাহিনুর রহমান শাহিন, মোঃ আল-ইমরান, শাহ মোঃ ফোজায়েল হাসান, মোঃ নয়ন হোসেন, মোঃ মাহামুদুন নবী (মামুন) ও মোঃ আইনুল ইসলাম, সদস্য মোঃ আসলাম হোসেন, রিফাত জিমু, মঞ্জুর মোর্শেদ সুমন, আসাদুল হক চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন